রকেট শেল, গ্রেনেডসহ আরসা কমান্ডার গ্রেপ্তার 

আপডেট : ১৫ মে ২০২৪, ০৩:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও রকেট শেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, বুধবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কাছে লাল পাহাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানের পর দুপুরে জননিরাপত্তার কারণে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল ধ্বংস করে।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন- আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ (৩৮) এবং তার সহযোগী মো. রিয়াজ (২৭)। তারা দুজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

সালাম চৌধুরী বলেন, সম্প্রতি ক্যাম্পে হেড মাঝিসহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। এরপর বাড়ানো হয় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে ক্যাম্পের পাশের লাল পাহাড়ে অভিযান শুরু করে র‍্যাবের একটি দল।

এসময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‍্যাবও পাল্টা গুলি চালায় এবং পরে একটি আস্তানা থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানান সালাম চৌধুরী।

বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এ সময় তিনটি রাইফেল, পাঁচটি গ্রেনেড, ১০টি দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড, একটি বিদেশি রিভলভার, ৯টি নাইন এমএম পিস্তল, একটি এলজি, তিনটি রকেট সেল ও ১৩টি ককটেল। 

আরবি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর