উখিয়া ও টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়া জালিয়াপালং ইউপির মাদারবনিয়া এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে মোস্তাক আহমদ (৩৭), মোস্তাক আহমদের স্ত্রী লতিফা আক্তার (৩৪),  মৃত নুর নবীর ছেলে কাশেম ওরফে মনিয়া (৩৮), মহেশখালীর মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), শুক্করিয়া পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. বেল্লাল হোসেন (৩৮)।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, কতিপয়  ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী মিয়ানমার থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে অপরাধী চক্রের কাছে হস্তান্তরের জন্য সংঘবদ্ধ হয়েছে বলে গোপন খবরে পুলিশ জানতে পেরে অভিযান চালায় উখিয়া ও টেকনাফ থানার একদল পুলিশ সদস্য।

অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় উখিয়া থানার মাদারবুনিয়া এলাকায় গহীন পাহাড়ে অপরাধীদের অবস্থান নির্ণয় করে টানা ৩-৪ ঘণ্টার চেষ্টায় দুর্ধর্ষ মোস্তাকসহ অস্ত্র ব্যবসায়ী রবি আলম, কাশেম এবং মোস্তাকের স্ত্রীকে দুইটি ওয়ান শুটার গান (এলজি), ৭৭ রাউন্ড গুলি এবং ২৪টি গুলির খোসাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে তাদের দলের কতিপয় সদস্য কৌশলে পালিয়ে  যায়। তাদের পলাতক সদস্যদের নিকট আরও আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে বলে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়। পরে পলাতকদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পালংখালী দুর্গম পাহাড়ে অস্ত্র ব্যবসায়ী রবি আলমের আস্তানায় অভিযান চালিয়ে পলাতক বেল্লালকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মাহফুজ জানান, বেল্লালের দেয়া তথ্যের ভিত্তিতে শামলাপুর এলাকায় বালির নিচে রাখা একটি বিদেশি এ-৩ রাইফেল, একটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোস্তাক একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে।

তিনি জানান, অস্ত্র ব্যবসায়ী রবি আলম দীর্ঘদিন ধরে পালংখালী এলাকায় দুর্গম পাহাড়ে অবস্থান করে অস্ত্র বেচাকেনা চালিয়ে আসছে। তার নামে মহেশখালী থানায় একাধিক অস্ত্র, মাদক, অপহরণ ও খুনের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত দুইটি মামলা দায়ের এবং অস্ত্র ব্যবসায়ী চক্রের অপর অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

একাত্তর/জো
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর