নাফ নদী থেকে দুই যুবককে অপহরণের অভিযোগ

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:০০ পিএম

কক্সবাজারে নাফ নদীতে কাঁকড়া ধরতে যাওয়া বাংলাদেশি দুই যুবককে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ওই ঘটনায় কেউ যোগযোগ বা মুক্তিপণ দাবি করেনি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ও বিজিবি।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদীর পাঁচ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। 

শনিবার এ ব্যাপারে অপহরণের শিকার এক যুবকের মা টেকনাফ থানা ও ২-বিজিবির কাছে লিখিত অভিযোগ করেছেন।

নিখোঁজরা হলেন- টেকনাফের হোয়াইক্যং চার নম্বর ওয়ার্ড লম্বাঘোনা মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯) ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)। 

ক্যমংখো’র মা ছুছিং ছা’র অভিযোগ, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁকড়া ধরার জন্য তারা নাফ নদীতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। 

আরসার সদস্যরা তাদের অপহরণ করেছে দাবি করে তিনি বলেন, হোয়াইক্যংয়ের পাঁচ নম্বর স্লুইচ গেট পয়েন্ট থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ যোগাযোগ বা মুক্তিপণ চায়নি। 

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

টেকনাফে ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি যাচাই করা হচ্ছে।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর