পদ্মাসেতু সংলগ্ন হাসপাতালটি জন্ম থেকেই অন্তসারশূন্য

আপডেট : ১৮ মে ২০২৪, ০৭:২২ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসেওয়েতে পদ্মাসেতু হয়ে চলাচলকারী যানবাহন দুর্ঘটনার কবলে পড়লে আহতরা যেন তাৎক্ষনিক সেবা পেতে পারে সেই জন্য মাদারীপুরের শিবচরে নির্মাণ করা হয় ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এর নির্মাণে ১২ কোটি টাকা ব্যয় করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।  

২০২২ সালের আট নভেম্বর এর উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।  

হাসপাতালটিতে সাত জন পরামর্শক চিকিৎসক, তিন জন অর্থপেডিক সার্জন, দুই জন অ্যানেসথেটিস্ট, দুই জন আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ ১৪ জন চিকিৎসক, ১০ জন নার্স, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, টেকনিশিয়ানসহ ৩৪টি পদ সৃজনের কথা থাকলেও এখনও এটি অন্তসারশূন্য। এমনকি এখনও নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মচারী। এমন অবস্থায় দুই বার চুরির কবলে পড়েছে হাসপাতালটি।

মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জন্ম হওয়া প্রতিষ্ঠানটি যখন নিজেই রুগ্ন, তখন হঠাৎ করেই এলো আশার বাণী।

শনিবার দুপুরে স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম বরিশাল যাওয়ার পথে মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটি আকস্মিক পরিদর্শন করেন। 

হাসপাতালটি সম্পর্কে ওয়াকিবহলা এই আমলা বলেন, এক মাসের মধ্যে ট্রমা সেন্টারটিতে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা চালু করা হবে। এই সময়ের মধ্যে পুরোপুরিভাবে চালু করা না গেলেও আংশিকভাবে হলেও অবশ্যই চালু করা হবে।

এসময় স্বাস্থ্য সচিব জানান, দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় ১৭টি ট্রমা সেন্টার রয়েছে। সেগুলোর সবই ধীরে ধীরে চিকিৎসা সেবা দেওয়ার উপযোগী করে তোলা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনবল সঙ্কট এখনও আছে জানিয়ে তিনি বলেন, আমরা জনবল নিয়োগ দিচ্ছি। এই সমস্যা আর থাকবে না। তবে অগ্রাধিকার থাকবে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটিতে। 

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহা-পরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহা-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির,  মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. মুনীর আহমেদ খান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচরের ইউএনও আবদুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন, শিবচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা প্রমুখ। 

এমন অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের প্রায় দেড় বছর পরও হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থা চালু করা সম্ভব হয় নাই। দীর্ঘদিন যাবৎ ট্রমা সেন্টারটি অরক্ষিত অবস্থায় অযত্ন ও অবহেলায় পড়ে থাকছে। এতে প্রতিষ্ঠানের মূল্যবান মালমাল চুরি হয়ে যাচ্ছে। 

একাত্তর/এসি
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের যুবক সুরুজ কাজী। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে ডেকে আনে নির্মম পরিণতি।
মাদারীপুরে এক আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় রূপান্তর করার ইচ্ছা রয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর