ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, দুই নারী আটক

আপডেট : ২২ মে ২০২৪, ১১:৪২ এএম

ফেনীর ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় অণ্ডকোষ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল সাতটার দিকে জমাদ্দার বাজারের উত্তর পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। 

নিহত ব্যবসায়ী করিম উল্যাহ ওরফে কালামিয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার হাজী রাজা মিয়ার ছেলে।

নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারী দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে শ্বশুরের নাম্বারে একাধিকার ফোন করেন তিনি। ফোন না ধরায় তার স্বামীকে দোকানে পাঠান।

নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, দোকান খোলা থাকলেও তার বাবা দোকানে ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি।

নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার মরদেহ তাদের বাড়ির পাশের গাছ বাগানে পড়ে রয়েছে। তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ তার। তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিলনা বলে দাবি করেন তিনি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, তিনি সকাল ছয়টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাগানে কালামিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান তিনি। 

ওসি আরও জানান, কালামিয়াকে অণ্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। রহস্য উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর