মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৫:২৯ পিএম

মহান মুক্তিযুদ্ধের এতো বছর পরে এসেও মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততিদের কোটার প্রশ্নে কিছু মানুষের ক্রোধ প্রকাশকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততিদের জন্য কোটার বিষয়টি প্রতিপালনে অনেকক্ষেত্রে রাষ্ট্র অমনোযোগি ছিল।

শনিবার চট্টগ্রামের আউটার স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এসময় কোটা বিষয়ে উচ্চ আদালত যে রায় ও নির্দেশনা দিয়েছে তার প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। 

গত পাঁচ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের চার অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এই দুই শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল থাকবে। 

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা দীর্ঘদিনের। ১৯৭২ সালের পাঁচ নভেম্বর এক নির্বাহী আদেশে সরকারি, আধাসরকারি, প্রতিরক্ষা এবং জাতীয়করণ করা প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ১০ শতাংশ কোটা পদ্ধতি প্রবর্তন করা হয়।

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি ৩০ শতাংশ, প্রতিবন্ধী এক শতাংশ, নারী ১০ শতাংশ, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাংশ মিলিয়ে শতকরা ৫৬ ভাগ কোটা পদ্ধতি চালু ছিল।

কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ২০১৮ সালের তিন অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে ৫৬ শতাংশ কোটা বাতিল করা হয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে কোটা ব্যবস্থা বহাল রাখে সরকার।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর