কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত দুই

আপডেট : ১২ জুন ২০২৪, ১২:১৭ পিএম

কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে এক ব্যবসায়ীসহ দুই জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। একই সঙ্গে ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে। 

বুধবার সকালে সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীর নাম মো. রাসেল (৩০)। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার জামাল মিয়ার ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপর নিহতের পরিচয় জানা যায়নি। 

তবে স্থানীয়দের ভাষ্য, তিনি ট্রাকের সহকারী হতে পারেন। এসময় ৪/৫টি গরু আহত হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা জানান, সকালে ওই এলাকায় কাভার্ডভ্যানের পেছনে কুমিল্লাগামী গরুবোঝাই ট্রাকটি ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গরুবাহী ট্রাকে থাকা একজন গরু ব্যবসায়ীসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়। মারা যায় ট্রাকে থাকা দুটি গরুও। 

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর