কুমিল্লায় জমি নিয়ে বিরোধে জোড়া খুনে ছয় জনের মৃত্যুদণ্ড ও সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ওই মামলায় দুই জনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। এসময় ১৫ জন আসামি এজলাসে উপস্থিত ছিলেন ।
মৃত্যুদণ্ডে দন্ডিত আসামিরা হলেন- তোফায়েল আহমেদ তোতা, কামাল হোসেন , আলমগীর হোসেন, মামুন, বাবুল, হারুনুর রশীদ।
যাবজ্জীবন সাজার আসামিরা হলেন- হায়দার আলী, আবদুল মান্নান, জামাল হোসেন , আবুল বাসার, জাকির হোসেন , আবদুল কাদের, আবদুল কুদ্দুস।
রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি অ্যাড. জহিরুল ইসলাম সেলিম জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার তোফায়েল আহমেদ তোতা ও গিয়াস উদ্দিনের দুই পরিবারে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০১৬ সালের ১২ আগস্ট রাত আটটার দিকে চা দোকানে জনসম্মুখে কুপিয়ে গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে হত্যা করা হয়।
তিনি জানান, ঘটনার পর গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত করে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় ১৩ সাক্ষী দিয়েছেন।
সীমান্তে কড়াকড়ি, তাও ক্যাম্পে নতুন রোহিঙ্গা