রাঙ্গামাটিতে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম

টানা পাঁচ দিনের ভারী বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে শহরের বিভিন্ন স্থানের পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।

শুক্রবার বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহরের রূপনগর, শিমুলতলী, লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢালসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হয়েছে। এ সময় ভারী বর্ষণ শুরু হলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় অথবা কাছাকাছি আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে রাঙ্গামাটির বিভিন্ন সড়কের ওপর মাটি ধস ও ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো দুর্ঘটনার ঘটনার খবর পাওয়া যায়নি। 

জেলা প্রশাসন ও সওজ জানিয়েছে, পাহাড় ও মাটি ধসের কোনো খবর পাওয়া গেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, চলমান বৃষ্টিতে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী, সড়ক ও জনপথ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। 

এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারী করছেন। 

জেলা প্রশাসক আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা শহরের প্রতিটি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি। এছাড়া যারা আশ্রয়কেন্দ্রে আসবেন তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। 

২০১৭ সালে ১৩ জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় পাঁচ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই বছর রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ ধসে সপ্তাহব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল। দুই সপ্তাহের মতো বন্ধ ছিল খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে ভারী যানবাহন চলাচল। 

২০১৮ সালের ১২ জুন জেলায় নানিয়ারচরে পাহাড় ধসে মারা যান আরও ১১ জন। এর পরের বছর জেলার কাপ্তাইয়ে মারা গেছেন তিন জন। 

একাত্তর/এসি
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর