এখনও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম সিটির কার্যক্রম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম

ছাত্র আন্দোলনে সরকার পতনের আটদিন পার হলেও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম। আসছেন না মেয়র, পলাতক আছেন বেশিরভাগ কাউন্সিলর। এতে স্থবির হয়ে পরেছে প্রায় সব ওয়ার্ডের কার্যক্রম। ব্যহত হচ্ছে নাগরিক সেবা।

এদিকে গেলো কয়েকদিনের সহিংসতায় সিটি কর্পোরেশনের প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলকায় প্রায় ৭০ লক্ষ মানুষের বাস। এখানে রয়েছে ৪১টি ওয়ার্ড কার্যালয়। এসব কার্যালয়ে জন্মসনদ, ওয়ারিশ সনদসহ মিলতো নাগরিক নানা সেবা। তবে ৫ আগস্টের পর বদলে গেছে এ চিত্র।

দুর্বৃত্তের তাণ্ডবে নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে  চালানো হয় লুটপাট আর ভাঙচুর। এতে তছনছ হয়ে যায় নাগরিক সেবার নানা প্রয়োজনীয় দলিল। এ অবস্থায় এখনো বন্ধ বেশিরভাগ ওয়ার্ড ও কাউন্সিলর অফিস। খোঁজ নেই কাউন্সিলরদের। যে কারণে সেবা নিতে পারছেন না গ্রাহকরা।

সিটি কর্পোরেশনে আসছেন না মেয়র রেজাউল করিম চৌধুরীও। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নানা কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই।

সংকটের কথা স্বীকার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলছেন, নানা সমস্যা সমাধানে অন্তর্বতীকালীন সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন তারা।

এমন সংকট থেকে দ্রুত উত্তরণের পরামর্শ স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। তা না হলে এর  প্রভাব আরও বাড়ার শঙ্কা তাদের।

মেয়র ও কাউন্সিলররা অনুপস্থিত থাকলেও সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অফিস করছেন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। তবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ড অফিস পুর্নগঠন করে কবে নাগাদ নাগরিক সেবা মিলবে সে বিষয়ে তথ্য নেই কারো কাছে।

একাত্তর/আরএ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী গ্রামীণফোনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। 
নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন শপথ নিয়েছেন।
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর