নোয়খালীতে একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে তারা পানিতে ডুবে মারা গেছে। তবে কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায় নাই।
শুক্রবার দুপুরে জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লার দুলালপুর গ্রাম থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের আবু ইউসুফের ছেলে মোহাম্মদ ইশান (৫) ও একই পরিবারের সাইফুল ইসলামের ছেলে সাইমন (৭)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
পরিবার জানায়, শিশু দুটির বাবা প্রবাসী। শুক্রবার তারা বাড়ির সামনে রাস্তার ওপার খেলছিল। পরে ঘরে না ফেরায় খোঁজ শুরু করা হয়। এক পর্যায়ে শিশুদের একটি জুতা রাস্তার ওপর আরেকটি জুতা পুকুরে ভাসতে দেখা যায়। পরে এক প্রতিবেশী পুকুরে নেমে অনেক খোঁজের পর পানির গভীর থেকে দুটি মরদেহ উদ্ধার করে। তাদের ধারনা, একজন পুকুরে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধার করতে পুকুরে ঝাঁপ দিয়ে থাকতে পারে।
উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি