সৎ মা, ভাই ও ভাগ্নিকে গলাকেটে হত্যা, অভিযুক্ত আটক

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১১:৫১ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে সৎ মা, ভাই ও ভাগ্নিকে গলাকেটে হত্যার ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার সন্ধ্যায় উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিদু মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)।

চরপোড়াগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির সবুজ জানান, স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

স্থানীয়দের বরাতে রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, সিদু মিস্ত্রির আগের সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দু’দিন আগে বাড়িতে ফেরেন তিনি। শনিবার সন্ধ্যায় ঘরের মধ্যেই তিনি তার সৎ মা, ছোট ভাই এবং ভাগ্নিকে গলাকেটে হত্যা করেন।

এ সময় বাবা সিদু মিস্ত্রি বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

একাত্তর/আরএ
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর