হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা বন বিভাগের ৫৫ একর ভূমি উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১১:৩৫ পিএম

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।

প্রায় ১৬ বছর ধরে এসব জায়গা অবৈধভাবে দখলে রেখে রেস্তোরাঁ, গরু-গয়ালের খামার গড়ে তোলা হয়েছিলো।

বন বিভাগের কর্মকর্তারা জানান, খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি এলাকায় ৫৫ একর বনভূমি অবৈধভাবে দখলে নিয়ে ছয়টি গরু ও গয়ালের ঘর নির্মাণ করা হয়েছিলো। তিনটি পুকুর খনন করে মাছ চাষও করে আসছিলেন এরশাদ মাহমুদ। এর বাইরে বান্দরবান সড়কের পাশে দশমাইল এলাকায় বন বিভাগের মালিকানাধীন আরও পাঁচ একর জায়গা দখলে নিয়ে রেস্তোরাঁ ও পুকুর করা হয়েছিলো।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এবং সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ ও শহর রেঞ্জ চট্টগ্রামের কর্মীরা অংশগ্রহণ করেন।

তবে অভিযানে খামারে কোনো প্রাণী পাননি বন বিভাগের কর্মীরা। খামারের ছয়টি ঘর ও অন্যান্য অবকাঠামো ভেঙে দিয়ে নিজেদের জমির দখল নেয় বন বিভাগ।

বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ছয় ঘণ্টার উচ্ছেদ অভিযানে গরু ও গয়াল রাখার ছয়টি ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সব পুকুরের পাড় কেটে পানি বের করে দেওয়া হয়েছে। বান্দরবান সড়কের পাশে গড়ে তোলা রেস্তোরাঁর সব অবৈধ স্থাপনাও অভিযানে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করে দখলমুক্ত হওয়া এসব জায়গায় বনায়ন করা হবে।

দখল থেকে মুক্ত হওয়া এসব জমিতে পর্যায়ক্রমে বনায়ন করা হবে জানিয়ে বন বিভাগের কর্মকর্তা বলেছেন, মোট ৫৫ একর জমি দখলমুক্ত করা হয়েছে। এখানে বন বিভাগে বহু গাছ কেটে ফেলা হয়েছিলো খামার ও অবকাঠামো নির্মাণের জন্য। আশপাশে আরো কিছু পাহাড়ি জমি এরশাদ মাহমুদের দখলে ছিলো। সেগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

কেএসএইচ
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর