কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রীসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নজরুলসহ ৮৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন ওই আইনজীবী।

তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোট এলাকার খিদর আলীর ছেলে মো. একরামুল হক মজুমদার। মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতের বিচারক আবু বকর সিদ্দিক।

মামলার আসামিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ, তার ছেলে যুবলীগ নেতা মো. মঈন উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, মো. মোস্তাক মিয়া, নাঙ্গলকোট থানার সাবেক ওসি নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু ইসহাক, হান্নান, ফরাদ, ইমরান, মো. নোমান, মো. সাইফুল, তুহিনসহ নামীয় ৩৫ ও অজ্ঞাত আরও ৫০ জন।

মামলার বাদী আইনজীবী একরামুল হক মজুমদার বলেন, ২০১৮ সালের ১৩ ডিসেম্বর নাঙ্গলকোটের আশারকোটা এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করেন বিএনপির সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী। ওই সময় অভিযুক্তরা রামদা, ছেনি, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে ককটেল ফাঁটিয়ে হামলা করে।

এসময় তার গাড়ি ভাঙচুর ও তাকে পিটিয়ে আহত করে। নেতাকর্মীদের মারধর করে তাদের মোবাইল ও টাকা পয়সা রেখে দেন তারা।

এ ঘটনা থানায় গিয়ে অভিযোগ করলেও ওসি নজরুল ইসলাম মামলা নেয়নি। উল্টো তিনি মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন। পরে থানার ওসির নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ও দোকানপাট ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। এরপর আদালতে আসলেও সেখানে আমি একজন আইনজীবী হওয়া সত্ত্বেও আমাকে নাজেহাল করা হয় এবং মামলা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, স্বৈরাচারের পদত্যাগের পর আমরা মামলা করার সিদ্ধান্ত নেই। আশা করি, মামলার সুষ্ঠু তদন্ত হয়ে দ্রুতই আসামিদের বিচারের আওতায় আনা হবে।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর