অধ্যক্ষকে পেটালেন বিএনপি নেতা, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পিএম

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল ডিগ্রি কলেজে পরিচালনা কমিটি গঠনের সভায় স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কলেজটির শিক্ষার্থীরা। চেয়েছেন বিচার।

মঙ্গলবার বেলা ১১টার দি‌কে কলেজের সামনের প্রধান সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে সোমবার শিক্ষক পেটানোর ঘটনা ঘটে। 

মূল অভিযুক্তের নাম আবু সাঈদ বাবলু। তিনি সদর দক্ষিণ উপজেলার দুই নম্বর চৌয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাবুল ও তার বাহিনী কলেজে ঢুকে অধ্যক্ষকে মারধর এবং মানসিক নির্যাতন করে। বাধা দিতে গেলে আমাদের আরও কয়েকজন শিক্ষক এবং ৪/৫ জন শিক্ষার্থীর গায়ে হাত দেয়। এসময় কলেজের কম্পিউটার এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়। আমরা এর বিচার চাই।

তারা আরও বলেন, বাবুল এবং তার বাহিনীকে আইনের আওতায় আনা পর্যন্ত আমরা ক্লাস বর্জন ঘোষণা করেছি।

এদিকে অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষক-কর্মচারীরা। বিচার না হওয়া পর্যন্ত শ্রেণি কক্ষে তারাও ফিরবেন না বলে জানান। 

নির্যাতনের শিকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের বলেন, কলেজ পরিচালনার আহ্বায়ক কমিটি গঠনের জন্য বৈঠক ঘোষণা করি। সেখানে বিদ্যোৎসাহী দুই সদস্যের কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুল ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে চেয়ার দিয়ে আমাকে মারধর করে।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর অধ্যক্ষ এবং অভিযুক্তদের ডেকেছি। অধ্যক্ষ উপস্থিত হলেও অভিযুক্ত কেউই আসেনি। আমরা ব্যবস্থা নিচ্ছি। 

এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

একাত্তর/এসি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর