দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য আটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে তার নিজের বাড়ি থেকে আটক করা হয়।

আটক মো. শাহ আলী ওরফে আলী মেম্বার মাথাভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, পুলিশ জানতে পারে হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শাহ আলী ওরফে আলী মেম্বার তার ঘরে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের সময় তার ঘর তল্লাশি করে একটি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ (যার একপাশে লোহার কাঁটাযুক্ত গোল চাকা আছে), একটি কাঠের হাতলযুক্ত রামদা, একটি কাঠের হাতলযুক্ত চাপাতি, চারটি লোহার চল, দুইটি সুইচ গিয়ার স্টিলের চাকু, তিনটি নরমাল চাকু, একটি কাঠের হাতল যুক্ত পাট্টা (যা একপাশে ধারালো অস্ত্র হিসেবে পরিচিত) উদ্ধার করা হয়।

ওসি জানান, মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর