ইস্টার্ন রিফাইনারির তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইস্টার্ন রিফাইনারির একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।

সোমবার সকাল ১১টার দিকে ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামের জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

তেলবাহী জাহাজটির আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের সাতটি ইউনিট কাজ করছে।

পাশাপাশি অগ্নি নির্বাপনে কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের  ফায়ার ফাইটিং টিম কাজ করছে।

'বাংলার জ্যোতি' জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ইস্টার্ন রিফাইনারির ডিজিএম এ কে এম নঈমুল্লাহ বলেন, জাহাজে আগুন লাগার পর সবাই নিরাপদে নেমে এসেছেন। 

বাংলার জ্যোতি জাহাজটি বহির্নোঙ্গর থেকে অপরিশোধিত তেল রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির জেটিতে পরিবহনে কাজ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরবি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর