মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকে পড়া নারী-পুরুষ, শিশুসহ ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বিজিবিতে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে করেন ৮১ জন রোহিঙ্গা। তারা আলীকদমের বাসস্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে চলে যাবার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বিজিবিতে হস্তান্তর করা হয়।
তবে এতো জন রোহিঙ্গার কীভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়লেন, সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায় নাই।
আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব বলেন, স্থানীয় জনতা তিনটি গ্রুপের মোট ৮১ জনকে আটক করে। এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছে কিনা তার খোঁজ চলছে।
বেতনের আশ্বাসে তিন দিন পর গাজীপুরের সড়ক ছাড়লেন শ্রমিক