টেকনাফে দখল হওয়া বৌদ্ধ বিহার পরিদর্শন ঢাকার প্রতিনিধি দলের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ বছরের দক্ষিণ হ্নীলা (নীলা) বড় বৌদ্ধ বিহার দখল হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিহারটি পরিদর্শন করেছেন ঢাকার একটি প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার বিহারটি পরিদর্শন করেন‌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসাসহ পুলিশ প্রতিনিধিরা।

বিহার কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক ও প্রয়াত এমপি অধ্যাপক মোহাম্মদ আলী জবর দখল করলেও বর্তমানে তার ছেলেরা অবৈধ দখল করে আছে। বিহারের পক্ষে আদালতের রায় থাকার পরও অবৈধ দখল উচ্ছেদ করা যায়নি। 

এ বিষয়ে সাবেক এমপি মোহাম্মদ আলীর ছেলে রাশেদ মোহাম্মদ আলী হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, ২০০১ সালে তার বাবার সঙ্গে বিহারের পুরোহিতের একটি চুক্তি হয়। যার শর্ত ছিল, বাবা গাছ লাগাবেন এবং লাভের অংশ সমানভাবে ভাগাভাগি করা হবে। এখন সরকার চাইলে চুক্তি বাতিল করতে পারে আমাদের আপত্তি নেই। 

তিনি বলেন, বর্তমানে বাবার মালিকানাধীন খতিয়ান ভুক্ত তিন একর জমিতে আম গাছ রোপণ করেছি। স্থানীয় কিছু প্রভাবশালী দখল করে বসতবাড়ি করছে। দখল উচ্ছেদ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

একাত্তর/এসি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও ক্যারিকম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর