দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগোর সমঝোতা স্মারক সই

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও ক্যারিকম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র ও ক্যারিকম বিষয়ক মন্ত্রী এস. এম. সোবার্স নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার দৃঢ় আগ্রহের কথা জানান। তিনি উল্লেখ করেন যে, উভয় দেশ কমনওয়েলথ, জাতিসংঘ, গ্রুপ অব ৭৭ (জি-৭৭) এবং অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মের সদস্য হিসেবে পারস্পরিকভাবে সম্পৃক্ত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সমঝোতা স্মারক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিতভাবে পর্যালোচনা, বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে মতবিনিময়ের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্‌ম হিসেবে কাজ করবে।

তিনি জোর দিয়ে বলেন, জ্বালানি খাত দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার নিকট ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। এ লক্ষ্যে তিনি ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষ থেকে চিহ্নিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ—যার মধ্যে ন্যাশনাল গ্যাস কোম্পানি, আটলান্টিক এলএনজি, ফিনিক্স পার্ক গ্যাস প্রসেসরস এবং উপযুক্ত কোনো অ্যামোনিয়া/সার উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে—এবং বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে দ্রুত একটি কারিগরি বৈঠক আয়োজনের বিষয়ে মন্ত্রী সোবার্সের সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৭–২০২৮ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর নির্বাচিত হওয়ায় দেশটিকে অভিনন্দন জানান।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ক্রমহ্রাসমান মানবিক সহায়তা এবং চলমান অস্থিতিশীলতার মধ্যেও বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে চলেছে। তিনি ত্রিনিদাদ ও টোবাগোর কাছে গঠনমূলক সমর্থন কামনা করেন, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির আসন্ন মেয়াদকালে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সম্পৃক্ততা অব্যাহত থাকে এবং রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্রিকেটকে দুই দেশের জনগণের মধ্যে একটি স্বাভাবিক সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন এবং যুব ও নারী ক্রিকেট, কোচিং, ক্রীড়াবিজ্ঞান এবং ক্রীড়া প্রশাসনে পারস্পরিক বিনিময়ের প্রস্তাব দেন।

উভয় পক্ষই আস্থা প্রকাশ করে যে, আজ স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও ত্রিনিদাদ ও টোবাগোর ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কাঠামোবদ্ধ, অর্থবহ ও কার্যকরমুখী অংশীদারত্বে রূপান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

আরবিএস
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর