সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ১০, গুরুতর চার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে সড়ক থেকে ৩০ ফিট নিচে পড়ে গেছে। এতে আহত হয়েছেন ১০ পর্যটক। তাদের মধ্যে গুরুতর আঘাত পেয়েছেন চার জন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে সাজেকের হাউস পাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সাজেক থানার অফিসার ইনচার্জ কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে  সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ গাড়ি উল্টে  সড়কে পাশে পাহাড়ে খাদে পড়ে যায়। আহতদের মধ্যে জাকির ,আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বলের অবস্থা গুরুতর।  

তিনি জানান, আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। 

এ বিষয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পি জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন পর্যটক আসলে তাদের ৯ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অনেকটা আংশকা মুক্ত। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো করা হয়েছে।

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর