নোয়াখালীতে একটি খাল থেকে চাইনিজ রাইফেলের ৬১২টি গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি ম্যাগাজিন ও একটি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, গুলিগুলো চাটখিল থানা থেকে লুট হওয়া।
রোববার বিকেলে উপজেলার চাটখিল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দশনী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার আবদুল্যাহ আল ফারুক জানান, গোপন খবরে গুলি, ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গত পাঁচ আগস্ট সরকার পতনের পর বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এখন পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার গুলিগুলো থানা থেকে লুট হওয়া কিনা তা তদন্ত করে পরে জানানো হবে।
জিয়া খাল দখলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ছয়