আগামী নির্বাচনী জোট তারেকের নেতৃত্বে: ফারুক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আগামীতে যে নির্বাচন হবে, তাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিসহ আন্দোলনরত সব জোটের দল অংশ নেবে। জয়ী হলে সরকার গঠন করে গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধান সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইসহ স্বজনপ্রীতি বন্ধ করে সুখী, সমৃদ্ধ দেশ গঠনে কাজ করা হবে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাহাপুরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ৮৩ জন অসহায় পরিবারের মধ্যে ৮৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। 

এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ফারুক বলেন, আপনার মনে করবেন না আমরা ক্ষমতায় চলে এসেছি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। চোখ-কান খোলা রেখে জন নন্দিত নেতা ও বাংলাদেশের ইজ্জত রক্ষকারী প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তার মোকাবেলা অস্ত্র নয়, বুদ্ধি দিয়ে করতে হবে। 

তিনি বলেন, গত ১৬ বছর তারেক রহমানকে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তার প্রমাণ আগামী ভোটের মাধ্যমে করতে হবে। 

এসময় সরকারের প্রতি দ্রুত নির্বাচনের দাবিও জানা তিনি। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারিসহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর