দেশে না ফেরার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের: রোহিঙ্গা নেতারা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

নিজ দেশে ফেরার দাবি নিয়ে বিশাল সমাবেশ করেছেন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা। এখনও স্বদেশ ফিরতে না পারায় দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর দিয়ে রোহিঙ্গা নেতারা বলেন, তাদের সহযোগিতা ও আন্তরিকতার অভাবে দেশে ফেরা হচ্ছে না।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার উখিয়া উপজেলার কুতুপাংল ক্যাম্পে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গা মাঝি, নেতাসহ কয়েক হাজার রোহিঙ্গা অংশ নেন।

সমাবেশ রোহিঙ্গা নেতারা জানান, দীর্ঘ আট বছর বাংলাদেশ তাদের আশ্রয়ে রেখেছে। কিন্তু শত চেষ্টার পরও বাংলাদেশ থাকা রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারেনি। 

এসময় তারা নিজ দেশে ফেরত যেতে না পারার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর বর্তান। বলেন, তাদের অসহযোগিতা ও আন্তরিকতার অভাব তারা স্বদেশে ফিরতে পারছেন না। বলেন, তারা দেশে ফিরে যেতে যান অধিকার নিয়ে।

সমাবেশে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি, সম্পদ,  নিজস্ব পরিচয় সবই ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৭ সালে ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছি। ঝুপড়ি ঘরে বাস করছি। মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না। 

সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয়, আরাকানে গিয়ে রক্ত  দেবো। আমরা আরাকান স্বাধীন করবো।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর