নোয়াখালীতে অটোচলক হত্যায় ১২ জনের যাবজ্জীবন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার চালক চান মিয়া হত্যায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক করে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নোয়াখালী স্পেশাল জজ সিনিয়র দায়রা জজ  আদালতের বিচার  মো আহসান তারেক এই রায় দেন। এসময় আদালতে রানা নামে এক আসামি উপস্থিত থাকলেও বাকিরা পলাতক আছেন।

নোয়াখালী স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাফাক্কার হোসেন জানান, ২০১১ সালের ৯ নভেম্বর নোয়াখালীর সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামে অটো চালক চান মিয়াকে হত্যার পর গাড়ি লুট করা হয়। 

পরে নিহতের স্ত্রী নুর  জাহান বেগম বাদি হয়ে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এর মধ্যে দুই আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। দীর্ঘ শুনানি শেষে হত্যা মামলার রায় ঘোষণা হলো। 

তিনি জানান, ১৩ আসামির মধ্যে একজনের মৃত্যু হওয়ায় বাকি ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

একাত্তর/এসি
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর