ধর্ষকের ফাঁসি দাবি শিক্ষার্থীদের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম

সারাদেশে একের পর এক ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা বিক্ষোভ মিছিলে প্রতিপাদ্য বিষয় ছিলো ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে হবে’।

প্রথমে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি দেয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

মানববন্ধনে অংশ নেয়া আব্দুল মতিন খসরু কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীর ফাহিমা আক্তার বলেন, আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ যেখানে প্রত্যেকটি মেয়ে নিরাপদে বাঁচতে পারবে।

কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলের প্রথম বর্ষের শিক্ষার্থীর নাইমা ইসলাম বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত গণধর্ষণের ঘটনা ঘটছে যেটা মেনে নেয়া যায় না। নারীরা রাস্তায়ও নিরাপদ নয় এমন কি বাসায় ও নিরাপদ নয়। যেখানে সেখানে নারীদের ওপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আমরা প্রশাসনের নিকট এর বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা ঘরে ফিরে যাব না।

রূপসী বাংলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নাদিয়া তাসনীম বলেন, আমাদের এই শান্তিপূর্ণ বাংলাদেশে প্রতিনিয়তই ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ঘটছে। অবশ্য আমি এখন এটাকে আর শান্তিপূর্ণ বাংলাদেশ বলবো না কারণ এখানে এখন প্রতিনিয়ত অরাজকতা হচ্ছে। আমরা ধর্ষকদের শাস্তি নয় তাদের ফাঁসি চাই। তাদেরকে সরাসরি মৃত্যুদণ্ড দেয়া হোক। একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ। কিন্তু আমাদের সরকার সেই জনগণের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছেন না। আর জনগণের নিরাপত্তা না থাকলে আমরা ঘর থেকে বের হবো কিভাবে।

২৪ এর গণঅভ্যুত্থানের পরে আমাদেরকে বলা হয়েছিল দেশে আর কোন চাঁদাবাজি হবে না। কিন্তু এখন প্রতিনিয়তই সেটা হচ্ছে। আমরা প্রশাসনের নিকট এসবের বিচার চাই।

এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ - ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন এবং সরকারের কাছে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কার্যকর বাস্তবায়নের দাবি জানান।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর