খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, গৃহবধূ নিহত দাবি

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৩০ পিএম

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে দুই আঞ্চলিক সংগঠন প্রসিত পন্থি ইউপিডিএফ ও সন্তু লারমা জেএসএসের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে দুর্গম এলাকায় হওয়ায় সেখানে এখনও পুলিশ যেতে পারেনি। তবে এ খবর কানে গেলেও পুলিশ মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পারেনি। 

সোমবার (৩ মার্চ) সকাল থেকে জেলার পানছড়ি উপজেলার দুদুকছড়া হাতিমারা গ্রামে গোলাগুলির এই ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম রূপসি চাকমা। তিনি ওই গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, সকাল থেকে দুই পক্ষের গোলাগুলি চলছি। এতে ওই গৃহবধূ মারা যান।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, পানছড়ির দুর্গম এলাকা উত্তর দুদুকছড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে তাদের কেউ হতাহত না হলে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে এখনও যাওয়া যায়নি।

একাত্তর/এসি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর