জামালপুরে নির্দিষ্ট একটি বাস বন্ধের দাবি বৈষম্যবিরোধীদের

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

জামালপুরে রাজিব পরিবহন নামে একটি বাস বন্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এই বাসের কারণে অনেকে মারা যাচ্ছে। তাই এমন দাবি। এদিকে তাদের এমন দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বন্ধ করে দেন বাস, মিনিবাসসহ সিএনজিচালিত অটোরিকশা। রোজার শুরুতেই সব ধরণের যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার যাত্রীরা।

সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিক ইউনিয়ন। এসময় শিক্ষার্থী ও শ্রমিকদের কথাকাটাকাটি হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, জামালপুরে রাজিব বাসের কারণে প্রাণ হারাচ্ছে অনেকে। তাই রাজিব বাস বন্ধের দাবি জানান তারা। এছাড়াও পুরো জেলায় বাস সার্ভিস সংস্কারের দাবি জানান তারা।  

তবে শ্রমিকদের দাবি, আলোচনার জন্য ডাকা হলে উল্টো মারমুখী অবস্থানে যায় ছাত্ররা। এতে আহত হয় এক শ্রমিক। তাই নিরাপত্তার স্বার্থে জেলার সব বাস-মিনিবাস ও অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভ ও যুগ্ম আহবায়ক আফরিন জান্নাত আঁখি বলেন, জামালপুরে রাজিব বাসের কারণে অনেকেই প্রাণ হারাচ্ছে। তাই রাজিব বাস বন্ধের দাবি জানাতে আমরা আন্দোলনে নেমেছি। এছাড়াও পুরো জেলায় বাস সার্ভিস সংস্কারের জন্য এই আন্দোলন। কিন্তু এসময় বাস শ্রমিকরা আমাদের ওপর চড়াও হয়। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। সব বাস চললেও রাজিব বাস চলতে দেওয়া হবে না। এর ব্যতয় ঘটলে আরও বড় আন্দোলনে যেতে পারি। 

এদিকে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, আলোচনার জন্য ডাকা হলে উল্টো মারমুখী অবস্থানে যায় ছাত্ররা। এতে আহত হয় এক শ্রমিক। তাই নিরাপত্তার স্বার্থে সারা জেলার সকল বাস-মিনিবাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

জামালপুর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক জানান, বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এছাড়াও বাস চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

একাত্তর/এসি
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাতটার দিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর