প্রসবের সময় মা হাতিসহ শাবকের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম

রাঙ্গামাটিতে প্রসবের সময় একটি মা হাতিসহ নবজাতক শাবক মারা গেছে। বনবিভাগের তথ্য বলছে, হাতিটি শাবক প্রসবের সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেছে। এমনকি শাবকটি পুরোপুরি ভূমিষ্ঠ করতে পারেনি মা হাতিটি। শাবকটি অর্ধেকটা পেটে থাকা অবস্থায় মা হাতিটি মারা যায়।

ধারণা করা হচ্ছে, দুই দিন আগে জেলার রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়া এলাকার একটি বাগানে এই ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিনটার দিকে ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন জানান, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকার গহীন বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়া পাড়া সর্বশেষ কাইথাক পাড়া এলাকায় এক দল বন্য হাতি আসে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে কাইথাক পাড়া এলাকায় প্রসব কালে একটি শাবকসহ মা হাতিটি মারা গেছে।

রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, মা হাতিটি প্রসবকালে যন্ত্রণায় কাতর হয়ে অসুস্থ হয়। পরে শাবকসহ হাতিটি মারা গেছে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবকটি মাটিচাপা দেওয়া হয়।

তিনি জানান, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মা হাতিটি প্রসবকালে শাবকটি দেহের অর্ধেক অংশে আটকে যায়। এ সময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরনিজৎ চাকমা বলেন, সন্তান দেওয়ার সময় যন্ত্রণায় চটপট করতে করতে মা হাতিটি বাচ্চাসহ মারা গেছে। এর বয়স ২০ বছরের বেশি হতে পারে। মৃত হাতিটির ওজন প্রায় তিন টন ও দৈর্ঘ্য ১০/১২ ফুট। দুই দিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। 

এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের উদ্যোগে সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 

একাত্তর/এসি
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর