ক্ষমা চাইলেন প্রকাশ্যে কান ধরে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

দিনের বেলা পানাহার করায় হোটেলে গিয়ে কান ধরে উঠবস করানো সেই আব্দুল আজিজ ক্ষমা চেয়েছেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা হয়।

এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রচার হয়।

পুলিশ জানান, বুধবার (১২ মার্চ) রাতে সদর থানায় তাকে বেশ কিছুক্ষণ আটক রাখা হয়। বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজিজ জানান, তার ভুল বুঝতে পেরেছেন। পরে কয়েক জন ব্যবসায়ীদের অনুরোধে রাতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। মুচলেকায় লেখা আছে, পুলিশ যে কোনো সময় তাকে থানায় হাজির হাতে বলা হলে তিনি হাজির হবেন। এছাড়া দেশের আইন মেনে চলবেন।

এরপর সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চান আজিজ। এর আগে গত বুধবার দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় লক্ষ্মীপুর শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে বণিক সমিতি নেতা অভিযান চালান। তিনি কয়েক জনকে হোটেল থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে কান ধরে উঠবস করান।

ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, আমি যে কাজটি করেছি সেটি অন্যায়। আমার এটা করা ঠিক হয়নি। আমি ক্ষমা চাই।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, আবদুল আজিজকে থানায় ডেকে আনা হয়। তবে ভুক্তভোগী কেউ তার বিরুদ্ধে অভিযোগ দেয়নি। আজিজ এ ঘটনায় নিজেও ক্ষমা চেয়েছেন। অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত শারমিন শিলা ওরফে 'ক্রিম আপা'কে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হা হা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়িতে ছুরিকাঘাতে এক এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা কারাগারে বন্দী আসামি রয়েছে ফজলে রাব্বী। তিনি কলেজ ছাত্র জামিল হাসান অর্ণব হত্যা মামলার প্রধান আসামি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর