উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

মিয়ানমার সীমান্তের ওপারে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে, তারপর কক্সবাজার সদর হাসপাতঅ এবং সবশেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দুপুর একটার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সীমান্তের ওপারে (মিয়ানমার অভ্যন্তরে তোতার দ্বীপে) এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. ফিরোজ (৩০)। তিনি টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার বাসিন্দা মো. আলী আহমদের ছেলে। 

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, দুপুরে মিয়ানমারের ভেতরে তোতার দ্বীপে ফিরোজ মাছ ধরতে যান। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। আশপাশের মানুষ তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। পারে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠায়। 

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর