ভুয়া ডিজিএফআই পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি, অবশেষে উদ্ধার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামে ডিজিএফআই পরিচয় দিয়ে স্থানীয় সৌদি প্রবাসী শহিদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়াকে (১৯) অপহরণের পর দ্রুত সময়ের মধ্যে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে। এ ঘটনার অপহরণকারী দলের প্রধানসহ ৯ জনকে কসবা থেকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) দিনগত মধ্যরাতে ৮ থেকে ১০ জনের একটি দল ডিজিএফআই হেডকোয়ার্টারের ভুয়া ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে ঢাকা মেট্রো-চ ৫২-০১৭৯ গাড়িতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের সৌদি প্রবাসী মালু মিয়ার ছেলে রিফাতকে অপহরণ করে।

ডিজিএফআই পরিচয়ে দেয়া অপহরণকারী দলটি আসার আগে মোবাইলে নবীনগর থানা পুলিশকে জানালে কয়েকজন পুলিশ সদস্যও তাদের সঙ্গে ঘটনাস্থলে যায়।

অপহরণকারীরা ভুয়া ডিজিএফআইয়ের আইডি কার্ড দেখালেও নবীনগর থানার পুলিশ সদস্যরা তাদেরকে প্রকৃত ডিজিএফআই কর্মকর্তা ভেবে তাদের সঙ্গে যায়।

অপহরণের পর দলটি রিফাতের পরিবারের কাছে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

পরে এ ঘটনা জানাজানি হলে কসবা থানা পুলিশ যৌথ অপারেশনের মাধ্যমে মঙ্গলবার বিকেলে অপহৃত রিফাতকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন থেকে উদ্ধার করে। একইদিন অপহরণকারী দলের প্রধানসহ ৯ জনকে কসবা থেকে আটক করে।

একাত্তর/আরএ
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর