লক্ষ্মীপুর দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার দুই

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পিএম

লক্ষ্মীপুর সদর রায়পুরে ছয় বছরের দুটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলাদা মামলা হলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১১ এপ্রিল) ভোরে সদর উপজেলার চকবাজার থেকে রিপন হোসেন ও রায়পুর উপজেলার চরমোহনা এলাকা থেকে মিনর হোসেন নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে ১৮ মার্চ বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জে ইউনিয়নের চরউভূতি এলাকায় ও রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় আলাদা ঘটনায় শিশু দুটিকে চকলেটের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। 

ধর্ষণের ঘটনাগুলো জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী দুটি চক্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে ৯ এপ্রিল পুলিশের সহযোগিতায় নির্যাতনের শিকার শিশু দুটি মা রায়পুর ও সদর থানায় আলাদা মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর সদর থানার ও রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভুঁইয়া ও মো. আবদুল মোন্নাফ জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর