যাত্রীবাহী বাস তল্লাশি, মিললো তিন হাজার ইয়াবা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম

নোয়াখালীর চৌমুহনীর চৌরাস্তায় ঢাকা থেকে নোয়াখালী-লক্ষীপুরগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে এক জনকে।

রোববার (১৩ এপ্রিল) ভোর চারটার দিকে চৌমুহনীর চৌরাস্তার পূর্ব পাশে লক্ষ্মীপুর-নোয়াখালী প্রধান সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদককারাবরি জহির উদ্দিন ওরফে জাইল্যা জহিরকে (৩২) বাঞ্চানগরের ২নং ওয়ার্ডের বৈরাগীর বাড়ির বাসিন্দা।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সদস্যরা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবস্থান নেয় এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। পরে তারা ওই বাসে অভিযান চালিয়ে জহিরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।

শুভ জানান, গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে আগেরও ৯টি মাদক মামলাসহ মোট ১৩টি মামলা আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, তিনি ঢাকার কেরানীগঞ্জ থেকে ইয়াবা সংগ্রহ করে লক্ষ্মীপুর এলাকায় পাইকারি হিসেবে সরবরাহ করতেন।

নতুন করে জহিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর