৯ মাস পর কবর থেকে তোলা হলো শাওনের মরদেহ

আপডেট : ২৬ মে ২০২৫, ০৬:৩৩ পিএম

ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত জুলাই যোদ্ধা শহীদ শাহাদাত হোসেন শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য ৯ মাস ২০ দিন পর কবর থেকে তোলা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দার পাড়া শাওনের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি তুলে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর মর্গে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে  কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। 

এসময় সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার কামাল উদ্দিন, সেনবাগ থানার ওসি তদন্ত হযরত আলী মিলন, স্থানীয় কেশারাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, যাত্রাবাড়ী থানার এসআই ইমরান হোসেন, সিআইডির একটি দল উপস্থিত ছিলেন।  

শহীদ শাহাদাত হোসেন শাওন ওই এলাকার বাছির আলমের ছেলে। চার ভাই এক বোনের মধ্যে সে ছিলো সবার  ছোট। সে  ঢাকার যাত্রাবাড়ীতে একটি মাদরাসার ছাত্র ছিলো।  

বাবা বাছির আলম বলেন, শাওন পাঁচ আগস্ট বিকালে রাজধানীর যাত্রবাড়ীতে মিছিলে অংশগ্রহণ করেছিলো। এ সময় পুলিশের এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হয়। তার মাথায় গুলি লেগেছিল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

তিনি আরও বলেন, আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটা সবাই জানে। ঘটনাটি তদন্ত করলে সঠিক কারণ বেরিয়ে আসবে। ছেলের হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি জানান, প্রথমে আদালতে মামলা করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। দুটি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর