সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:১৮ পিএম

কুমিল্লায় সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতি করতে যাওয়ার সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে এ সময় আরও দুজন পালিয়ে পালিয়ে গেছে। 

মঙ্গলবার (৩ জুন) রাতে নগরীর টমসম ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামের খায়রুল ইসলাম (৩০), সদর উপজেলার বাহুরূপা  গ্রামের মোহাম্মদ রকিবুল হাসান রিয়াদ (২৮) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার মো. সোহাগ মোল্লা (৩৫)।

বুধবার (৪ জুন) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এসব তথ্য দেন।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় টমসম ব্রিজ এলাকায় সদর দক্ষিণ মডেল থানার উপ পরিদর্শক খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহন তল্লাশি শুরু করে। এ সময় একটি অটোরিকশাকে সঙ্কেত দিলে যাত্রীবেশে থাকা খাইরুল হাসান পুলিশের উদ্দেশে অস্ত্র তাক করে। এ সময় খাজু মিয়া খায়রুলকে ঝাপটে ধরেন। পরে উপস্থিত অন্যদের সহযোগীতায় তিন জনকে আটক করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, ৪০ মামলার আসামি খাইরুল ও ১৬ মামলার আসামি মো. রাকিবুল  মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে জামিনে বের হয়। পরে রাত সাড়ে ১০টায় তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্য বের হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নেওয়ার পর পুলিশ রিমান্ড চাইবে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর