সৈকতে ছবি তুলতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ দুই

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:৪০ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তুলতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। তাদের উদ্ধারে খোঁজ চলছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ছয়টার দিকে জেলা সদরের হিমছড়ি জাদুঘরের সমানের সৈকতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা নাম সাদমান রহমান সাবাব। তার বাড়ি ঢাকার মিরপুরে। 

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে। তারা তিন জনই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকেন শহীদ মো. ফরহাদ হোসেন হলে। 

কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনার বিস্তারিত জানানো যাবে। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী একাত্তরকে বলেন, সোমবার রাতে প্রথমবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের  চারজন ও তাদের আরও দুই একজন বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে যায়। প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ায় নিজ উদ্যোগেই তারা সেখানে যায়। সকালে সমুদ্রে নেমে তিন জন হারিয়ে যায়। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। অন্যরা এখনও নিখোঁজ। উদ্ধারে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা অভিযান চালাচ্ছেন৷ 

তিনি বলেন, সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। পরিবারগুলোতে খবর দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি থেকে আমি এবং বিভাগের পক্ষ থেকে বিভাগের চেয়ারম্যানসহ সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদেরও টিম পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর