জামায়াত আমিরের হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০২:০৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের হার্টের সার্জারি ভালোভাবে শেষ হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অপারেশন হয়।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, এদিন সকাল সাড়ে আটটায় অপারেশন শুরু হয়।

ইউনাইটেড হাসপাতালের সার্জন ডা. জাহাঙ্গীর কবীর জানান, শফিকুর রহমান বাংলাদেশের ডাক্তারদের কাছেই অপারশনের ওপর ভরসা রেখেছিলেন। 

অপারেশন ভালো হয়েছে উল্লেখ করে ডা. জাহাঙ্গীর জানান, শফিকুর রহমানের চারটি বাইপাস করা হয়েছে। তিনি সাত দিনের মধ্যে বাসায় যেতে পারবেন। বর্তমানে তিনি আইসিইউতে। এখানে আরও দুই দিন থাকতে হতে পারে। আশাকরি, উনি তিন সপ্তাহের মধ্যেই রাজনীতির মাঠে যেতে পারবেন।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

এরপর ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের পর তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। 

একাত্তর/এসি
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, হাসপাতালগুলোতে শয্যার চেয়ে রোগী বেশি এবং হামের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)...
দেশে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তেল আছে সংসদে, কিন্তু দেশে নেই।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ করার অভিযোগে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলম জামিন পেয়েছেন। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ ছরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর