নোয়াখালীতে অজু করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম

নোয়াখালীতে ভোর বেলা অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাতটার দিকে জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর  ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মহিন উদ্দিন ফরায়েজি বাড়ির পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহত শিশুরা হলো- বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। তারা ওই বাড়ির কুয়েত প্রবাসী বেলাল হোসেন সন্তান। তাদের মধ্যে অহি দক্ষিণ জয়নগর ওযাজেদিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণি ছাত্রী ও ছহি ধর্মপুর দারুল কোরআন রাহমানির মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী ছিলো। 

মোহাম্মাদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান-২ কাজী জহিরুল ইসলাম আল মাসুদ জানান, শিশু দুটি ভোরে ঘরের পাশে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। সকাল সাতটার দিকে পাশের ঘরে থাকা চাচা সারোয়ার পুকুর ঘাটে তাদের জুতা দেখে। পরে পানিতে থেকে উদ্ধার করে প্রথমে সেবারহাট মেডিক্যার সেন্টারে, পরে দাগনভুঁইয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

সেনবাগ থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান জানান খবর, পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর