ইভটিজিংয়ের ছুতোয় স্কুলে বহিরাগতদের হামলা, আহত আট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

কুমিল্লায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ছুতোয় বিদ্যালয়ে হামলা চালিয়েছে বহিরাগত একদল কিশোর। তাদের আক্রমণে বিদ্যালয়ের দুই শিক্ষকসহ আট জন আহত হয়েছেন। এসময় বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলাকারীদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভিটিজিং করার অভিযোগ আনা হয় একই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রকে বিদ্যালয় থেকে তুলে নিতে আসে ছাত্রীর ভাইসহ পাঁচ জন। এ সময় তাকে না পেয়ে নবম শ্রেণির অন্য দুই ছাত্রকে তারা বিদ্যালয়ের গেটের বাইরে মারধর করে। বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন বাধা দিলে তার ওপরেও হামলা চালানো হয়। বিষয়টি বিদ্যালয়ে জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বহিরাগতের ওপর চড়াও হয়। হামলার ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন ও গণিত বিভাগের শিক্ষক জহিরুল ইসলামসহ দুই পক্ষের প্রায় আট জন আহত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বহিরাগত কিশোরদের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে মুরাদনগর থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বহিরাগতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়। 

এ বিষয়ে বিদ্যালয়টির সাবেক দাতা সদস্য শাহজাহান খান বাবুল বলেন, স্কুল ক্যাম্পাসে অপ্রীতিকর কিছু ঘটে থাকলে সেটা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। এইভাবে বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের টেনে বাইরে বের করে এনে মারধর মোটেও কাম্য নয়। এই মবের সঠিক বিচার হওয়া উচিত। 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ইভটিজিংয়ের অভিযোগের বিষয়টি আমরা কেউ জানিনা। এমন ঘটনা ঘটে আমাদের আগে জানানো উচিত ছিলো। যারা শিক্ষার্থীকে তুলে নিতে এসেছিলেন, তাদের বলেছিলাম অভিযোগ দিতে। কিন্তু তারা তা না করে দুই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বাইরে এনে মারধর করে। প্রতিবাদ করলে আমাকেও লাঞ্ছিত করা হয়। 

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান জানান, বহিরাগত পাঁচ জনকে থানায় আনা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক এবং কিছু শিক্ষার্থীদের ডাকা হয়েছে। তারা এলে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ ফোনে জানালে এসিল্যান্ডকে সেখানে পাঠাই। যেহেতু এটা মোবাইল কোর্টের আওতায় আসেনা, সেজন্য মুরাদনগর থানার ওসিকে বিষয়টা দেখার জন্য বলা হয়েছে।

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর