কুমিল্লায় মনের রাগ জমির ফসলে উগড়ে দিলো দুর্বৃত্ত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম

কুমিল্লায় রাতের আঁধারে এক বর্গা চাষীর ২০ শতক জমিতে ফলানো লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্ত। ভুক্তভোগী কৃষকের দাবি, এতে তার ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা। ক্ষুদ্র ঋণ নিয়ে ফসল ফলানো ওই চাষীর ভাষ্য, অন্য কেউ ওই জমির বর্গা নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

শনিবার (২৫ অক্টোবর) রাতের কোনো এক সময় জেলার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকের নাম ইব্রাহিম মিয়া। তিনি ওই গ্রামের বাসিন্দা।

তিনি জানান, নিজের জমি না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে সবজি চাষ করি। এ বছরও একটি এনজিওর কাছ থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ২০ শতক জমিতে আগাম সবজির চাষ করি। রোববার সকালে ক্ষেতে গিয়ে দেখি জমির শত শত লাউ গাছ কাটা। চারাগুলো ৪০ দিন আগে রোপণ করা হয়েছিলো, কিছুদিন পরই লাউগুলো বিক্রির উপযোগী হতো। এতে ক্ষতি আনুমানিক দুই লাখ টাকা। 

তার ভাষ্য, জমিটি অন্য কেউ বর্গা নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে এই কাজ করতে পারে। এর সুষ্ঠু বিচার চেয়ে হোমনা উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছি।

এমন ঘটনা মানতে পারছেন না গ্রামের অন্য বাসিন্দারা। তাদের দাবি, ইচ্ছে করে এটি ঘটানো হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি নজরে এসেছে। ভুক্তভোগীকে সুষ্ঠু বিচার পাইয়ে দিতে ইউএনও বরাবর একটি প্রতিবেদন দেওয়া হবে। 

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষককে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। বিষয়টা খুবই দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, জড়িতদের যেন বিচার হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর