‘বিয়ের দাওয়াতে কেন’ এনিয়ে সংঘর্ষ, নিহত এক, আহত ২০

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে দাওয়াতে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলার নাসিরনগর উপজেলার  ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম জিতু মিয়া। তিনি ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ও ধরমন্ডল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে জিতু মিয়া নামে এক সাবেক মেম্বার নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিতু মিয়া  সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।  

স্থানীয়রা জানায়, ধরমন্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠী এবং রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ই তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়াতো। তবে আজ ধরমন্ডল গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া। কিন্তু ওই অনুষ্ঠানে জিতু মিয়া কেন উপস্থিত, তা নিয়ে রমজান মিয়া গোষ্ঠীর লোকজন আপত্তি করে ও ক্ষিপ্ত হয়। এ নিয়ে তাদের সঙ্গে জিতু মিয়ার ঝগড়া হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনদের ধাড়ালো অস্ত্রের কোপে জিতু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাশের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, পূর্ব বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। মরেদহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর