ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২০

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পেলাগাজি দিঘির পাড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নয়ন কর্মকার, তপু কর্মকার ও উত্তম উরাম। তারা সবাই ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় নির্মাণশ্রমিক। কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাবউদ্দিন জানান, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে একটি ভাড়া করা বাসে করে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক দাওয়াত খেয়ে চট্টগ্রাম শহরের দিকে ফিরছিলেন। পথে পেলাগাজি দিঘির পাড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং বাসটি উল্টে যায়।

এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাসটি উল্টে যাওয়ায় এতে থাকা নারী ও পুরুষসহ প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর