লক্ষ্মীপুরে ৮০ হাজার টাকায় ‘কেনা’ শ্রমিককে বেঁধে নির্যাতন

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটায় কাজ না করার অভিযোগে কালু মিয়া (৪০) নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সর্দার ইসমাইল হোসেন ওই শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে এনে নির্যাতন করেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে আটটার পর থেকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফজুমিয়ার হাটের স্লুইসগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার কালু মিয়া উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার বাসিন্দা। স্থানীয় ও স্বজনরা জানান, বছরের শুরুতে ৮০ হাজার টাকার চুক্তিতে কালু মিয়াকে চট্টগ্রামের একটি ইটভাটায় কাজের জন্য নেন সর্দার ইসমাইল হোসেন। কিছুদিন কাজ করার পর অসুস্থতার কারণে কালু বাড়িতে চলে আসেন এবং শ্বশুরবাড়িতে অবস্থান নেন।

গত বৃহস্পতিবার বিকেলে ইসমাইল হোসেনের নেতৃত্বে কয়েকজন কালুকে শ্বশুরবাড়ি থেকে তুলে আনেন। এরপর ফজুমিয়ার হাটের স্লুইসগেট এলাকায় ইসমাইলের অফিসে এনে তাকে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতন করা হয়। 

ভিডিওতে দেখা যায়, সর্দার ইসমাইল ওই শ্রমিককে এলোপাথাড়ি পেটাচ্ছেন এবং তার পরিবর্তে ভাইদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার স্বীকারোক্তি আদায় করছেন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাদা কাগজে মুচলেকা নিয়ে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত ইসমাইল হোসেন বলেন, কালুকে ৮০ হাজার টাকায় কিনে নেওয়া হয়েছিলো। সে ঠিকমতো কাজ করছিলো না, বারবার পালিয়ে আসছিলো। ভয় দেখানোর জন্য দুই হাত বেঁধে ঝুলিয়ে রাখলেও খুব বেশি মারধর করা হয়নি, সামান্য কয়েকটা বেত্রাঘাত করা হয়েছে। তবে কোন ইটভাটার জন্য কালুকে নেওয়া হয়েছিলো, সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে। দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, প্রচলিত আইনে তার বিচার হবে; এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর