​পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ: পার্বত্য মন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। সামাজিক উৎসবের মাধ্যমেই আমাদের এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে। সাংগ্রাই এখন শুধু মারমাদের নয়, এটি পাহাড়ের সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই রিলং পোয়ে’ বা জলকেলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো কেবল আনন্দের আয়োজন নয়, বরং এগুলো ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। সাংগ্রাই উৎসবকে ঘিরে এখানে সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মিলন ঘটেছে। এটি একটি অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। সব জাতিসত্তার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠী নিজ নিজ নামে উৎসব পালন করলেও উদ্বেগের বিষয় হলো, অনেক জনগোষ্ঠীর ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই সংস্কৃতির ধারাকে শক্তিশালী করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

মন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে জলকেলির উল্লাসে মেতে ওঠেন। তারা জানান, জলবর্ষণের মাধ্যমে পুরনো বছরের সব গ্লানি ও বেদনা ধুয়ে মুছে তারা নতুন বছরকে বরণ করে নিতে চান।

উৎসব উপলক্ষে চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও হাজার হাজার মানুষ এই মিলনমেলায় শামিল হয়েছেন। এর আগে সকালে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মারমা নারী-পুরুষরা এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন।

সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির আহবায়ক উথোয়াইমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রবীন্দ্র চাকমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত ১২ এপ্রিল বিজু, বিষু ও বৈসু উৎসবের মাধ্যমে পাহাড়ের উৎসব শুরু হয়েছিলো। বুধবার থেকে শুরু হওয়া মারমাদের এই জলকেলি উৎসব আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পল্লীতে পর্যায়ক্রমে চলবে। আগামী ১৭ এপ্রিল রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে বৃহত্তর জলকেলি উৎসবের মধ্য দিয়ে এ বছরের উৎসবের সমাপ্তি ঘটবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

একাত্তর/এসি
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর