চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, পাশে মিললো চিরকুট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং নিজের আর্থিক সঙ্কটের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা, তিনি কর্মক্ষেত্রের ঋণ সংক্রান্ত ‘চাপ ও হতাশা’ থেকেই আত্মহত্যা করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হালিশহরের ‘এ’ ব্লকের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মোহাম্মদ আবুল হোসাইন নাম। তিনি জনতা ব্যাংক মুরাদপুর শাখার ঋণ শাখার দায়িত্বে ছিলেন। তার বাড়ি সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।

হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম বাসা থেকে ওই ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি চিঠি পাওয়া গেছে। আলামত ও পেছনের বিষয়গুলো দেখে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
টেলিভিশন অঙ্গনের অস্কার হিসাবে বিবেচিত ও মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর এবার বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবার এমির ইতিহাসে এক অভাবনীয় ও অভূতপূর্ব রেকর্ডের জন্ম দিয়ে এক...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের প্রাথমিক সময়সূচি প্রকাশ করা হলেও তা এখনো চূড়ান্ত নয় বলে আবারও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর