শিক্ষা খাতে ধারাবাহিকভাবে বাজেট বাড়বে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাঞ্ছারামপুরে মতবিনিময় সভা

 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। শনিবার সকাল ১০টায় বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এতে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ অন্যান্য অতিথিরা।


সভায় শিক্ষকরা উপজেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে নানা মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তাঁরা বিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে ক্লাস রুটিন পুনর্নির্ধারণ করে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়সূচি নির্ধারণের প্রস্তাব দেন। এর সঙ্গে সংগতি রেখে মধ্যাহ্ন বিরতি বাতিল এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও উপস্থিতি বাড়াতে মিড ডে মিল চালুর দাবি জানান তাঁরা।

বর্তমান শিক্ষক-শিক্ষার্থী অনুপাত যথাযথ না হওয়ায় পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি মনোযোগ ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকরা এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ও শৃঙ্খলার স্বার্থে শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেয়ার জন্য আলাদা অর্থ বরাদ্দ দেয়াসহ বিভিন্ন পেশাগত দাবি-দাওয়া তুলে ধরা হয়। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে সীমানাপ্রাচীর নির্মাণ এবং যুগোপযোগী পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করারও দাবি জানান শিক্ষকরা।


শিক্ষকদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী আশ্বাস দিয়ে বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে এবং শিক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে বলেও তিনি জানান।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ বাড়াতে হবে এবং শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে অংশ নিতে পারে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা এবং ম্যানেজিং কমিটিকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না এবং শিক্ষার উন্নয়নে গৃহীত সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সবশেষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

একাত্তর/এআরএস
ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে এবং সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার ৪০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় আখাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়, যা স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর...
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও...
ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের প্রতিবাদে ডাকা সড়ক ও রেলপথ অবরোধ সাড়ে চার ঘণ্টা পর প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধ...
প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের স্মৃতিবিজড়িত মুহূর্তের কথা উল্লেখ করে...
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছয় হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম...
আধুনিকতার চকচকে ভিড়ে মাঝেমধ্যে পুরনো দিনের নস্টালজিয়া এমনভাবে ধরা দেয়, যা এক পলকেই মন কেড়ে নেয়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাম্প্রতিক ব্রাইডাল লুক ঠিক তেমনই এক চমক। লাল বেনারসি, কপালে টকটকে লাল টিপ,
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। রয়টার্স ও এএফপির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর