আশির দশকের বধূসাজে মেহজাবিন, মুগ্ধতা ছড়াচ্ছে ‘পুতুল বউ’ লুক

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

আধুনিকতার চকচকে ভিড়ে মাঝেমধ্যে পুরনো দিনের নস্টালজিয়া এমনভাবে ধরা দেয়, যা এক পলকেই মন কেড়ে নেয়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাম্প্রতিক ব্রাইডাল লুক ঠিক তেমনই এক চমক। লাল বেনারসি, কপালে টকটকে লাল টিপ, চোখে মায়াবী কাজল আর নিখুঁতভাবে বাঁধা চুল—সব মিলিয়ে তাকে দেখে মনে হয়, পুরনো কোনো অ্যালবামের পাতা থেকে জীবন্ত হয়ে উঠে এসেছে এক ‘পুতুল বউ’!

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই বিশেষ সাজের ছবি ও ভিডিও পোস্ট করে মেহজাবীন ক্যাপশনে জুড়ে দিয়েছেন ‘পুতুল বউ’। আর এই সাবেকি ও নজরকাড়া রূপের নেপথ্যে ছিলেন ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান লসেরা বাই ইশরাত-এর কর্ণধার ইশরাতুল শোভা। আশির দশকের বাঙালি কনের সাজে পুরোনো জমিদারবাড়ির আবহকে ফ্রেমবন্দী করার পুরো ভাবনাটিই ছিল তার।

মেহজাবিনের এই লুকের সবচেয়ে বড়ো শক্তি তার বাড়াবাড়িহীন স্বাভাবিক সৌন্দর্য। ভারী মেকআপ বা জমকালো গয়নার স্তূপের বদলে বেছে নেওয়া হয়েছে হালকা বেজ, চোখের কোণে কাজল আর ঘন মাসকারার ছোঁয়া। লাল বেনারসির সাথে মেহজাবিনের ব্লাউজটিও আলাদা করে নজর কেড়েছে, যার নকশা করেছেন ইশরাত নিজেই। খোঁপায় বাঁধা চুলের সাথে যুক্ত হওয়া পিতলের গয়না পুরো সাজকে দিয়েছে এক দারুণ সাবেকি দ্যোতনা। একদিকে পুরনো দিনের বিয়ের চেনা আমেজ, অন্যদিকে আধুনিক রুচির নিপুণ উপস্থাপনা—দুয়ে মিলে লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা।

সাজটিকে পূর্ণতা দিতে চুলের স্টাইলের দায়িত্ব সামলেছেন আনোয়ারা সেতু। আর লাল বেনারসি শাড়িতে মেহজাবিনের ঐতিহ্যবাহী কনে রূপকে আরও ঝলমলে করে তুলেছে পোশাক প্রতিষ্ঠান অশিন-OSHIN।

এই ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে লসেরা বাই ইশরাত-এর স্বত্বাধিকারী ইশরাতুল শোভা জানান, বর্তমান সময়ের ব্রাইডাল ফ্যাশনে বিদেশি নানা মেকআপ ট্রেন্ডের দাপটে আশি ও নব্বইয়ের দশকের চিরচেনা বাঙালি কনে সাজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে নিজেদের শেকড়ের সেই ঐতিহ্যবাহী বধূসাজের সৌন্দর্য তুলে ধরতেই এই ফটোশুটটি করা হয়েছে। সব মিলিয়ে, মেহজাবিনের এই ‘পুতুল বউ’ রূপ যে ভক্তদের মাঝে বেশ উচ্ছ্বাস ও মুগ্ধতা ছড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

একাত্তর/এসি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো নাটক বা সিনেমার কাজ নিয়ে নয়, বরং গত বছরের একটি ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তাঁকে নতুন করে...
ভালোবাসা দিবস উপলক্ষে আগামি ১৮ ফেব্রুয়ারী মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। ছবিটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মুক্তি উপলক্ষে সোমবার তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের শান্তা ফোরামে...
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। রয়টার্স ও এএফপির...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমান উল্লাহ আমানকে আহবায়ক এবং শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর