ধর্ষণের পর বড় মনিরের বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগ

  • নিজের ও তার নবজাতকের জীবনের নিরাপত্তা চেয়েছেন ওই নারী
  • গোলাম কিবরিয়া ওরফে বড় মনির টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও শহর আওয়ামী লীগের নেতা
  • বড় মনির টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই
  • সংবাদ সম্মেলনে একটি শিশুকে নিয়ে আসেন ওই নারী, যার পিতৃ পরিচয় নিশ্চিত করতে বড় মনিরের ডিএনএ টেস্ট করা হচ্ছে
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৮:০৬ পিএম

ধর্ষণ মামলা করার পর এবার বড় মনিরের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলেছেন এক নারী। নিজের ও তার নবজাতকের জীবনের নিরাপত্তাও চেয়েছেন ওই নারী। গোলাম কিবরিয়া ওরফে বড় মনির টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও শহর আওয়ামী লীগের নেতা। তিনি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই। 

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বড় মনিরের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন মির্জা তাসনিম আফরোজ এশা নামের ওই নারী। এর আগে গত এপ্রিলে কড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন তিনি।

তাসনিম আফরোজ এশা বলেন, ধর্ষণের মামলা করার পর থেকেই তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে এশা একটি শিশুকে নিয়ে আসেন, যার পিতৃ পরিচয় নিশ্চিত করতে বড় মনিরের ডিএনএ টেস্ট করা হচ্ছে বলেও জানান তিনি।

কিন্তু বড় মনির প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযোগ করেন তিনি বলেন, ‘বড় মনির প্রভাব খাটিয়ে এই ডিএনএ রিপোর্ট পরিবর্তন করে ফেলতে পারেন বলে আমার আশঙ্কা।’

তাসনিম আফরোজ এশা বলেন, বড় মনির প্রভাব খাটিয়ে ডিএনএ টেস্টের প্রতিবেদন যেন পাল্টে ফেলতে না পারেন সেটাই চান তিনি। একইসঙ্গে সন্তানের অধিকার, স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা চান তিনি।

গত এপ্রিল মাসে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এশা। টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মামলায় বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।

ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে মামলায় উল্লেখ করে বলা হয়, ওই কিশোরীর ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই কথা বড় মনিরকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।

‘গত বছরের ১৭ ডিসেম্বর শহরের আদালত পাড়ায় বড় মনির নিজের বাড়ির পাশে একটি ১০ তলা ভবনের চতুর্থ তলায় যেতে বলেন তাকে। সেখানে যাওয়ার পর তাকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়া হয় এবং এতে রাজি না হওয়ায় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। প্রায় তিন ঘণ্টা তাকে আটকে রাখার পর বড় মনির কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।’

অভিযোগে আরও বলা হয়, ধর্ষণ শেষে এই ঘটনা প্রকাশ করতে নিষেধ করেন বড় মনির। প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তারপর প্রতিনিয়ত তাকে ভয়ভীতি দেখানো হয়। প্রথমবার ধর্ষণের সময় তোলা ছবি দেখিয়ে প্রতিনিয়ত তাকে ধর্ষণও করা হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর