অতুলপ্রসাদের সমাধিসৌধ সংস্কারের দাবি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

‘মোদের গরব মোদের আশা, আ–মরি বাংলা ভাষা’সহ অনেক গানের রচয়িতা, বাংলা সাহিত্যের পঞ্চকবির একজন অতুলপ্রসাদ সেন। অথচ সই অতুলপ্রসাদের সমাধিসৌধ পড়ে আছে অযত্ন আর অবহেলায়। শুধু অতুলপ্রসাদ নয়, গাজীপুরের কাওরাইদেই রয়েছে জমিদার কালীনারায়ণ গুপ্তসহ তার স্বজনদের সমাধি।

এলাকার গর্ব এসব মানুষের সমাধি সংস্কার করে দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাঙালির ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ব্যাপক প্রেরণা জুগিয়েছিল ‘মোদের গরব মোদের আশা, আ–মরি বাংলা ভাষা’ গানটি। এই গানের স্রষ্টা বাংলার পঞ্চকবির একজন অতুল প্রসাদের সমাধিসৌধ গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ গ্রামে।

১৯৩৪ সালের ২৬ আগস্ট ভাওয়ালের জমিদার কালীনারায়ণ গুপ্তের কাছারি বাড়ি। কালীনারায়ণ গুপ্তের কন্যা হেমন্তশশীর ছেলে অতুলপ্রসাদ সেনের জন্ম ঢাকায়, ১৮৭১ সালে।

১৯৩৪ সালে ভারতের লক্ষ্ণৌতে মৃত্যুর পর সেখান থেকে চিতাভষ্ম এনে কাওরাইদে মায়ের সমাধির পাশে সমাহিত করা হয়। অনেকটা অযত্ন-অবহেলায় পড়ে আছে সেই সমাধি।

এলাকাবাসী অতুল প্রসাদের মতো গুণীর সমাধি সংস্কারের দাবি জানিয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক জানান, বাংলা সাহিত্যের এই বরেণ্য পুরুষের সমাধিটি সংস্কার করে দর্শন উপযোগী করা হবে। এজন্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেম মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অতুল প্রসাদ বাংলা সাহিত্যের একজন বরেণ্য পুরুষ। তার সাহিত্যের কদর আছে। আমরা তার সমাধিটি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করবো।

শুধু অতুলপ্রসাদই না, কাওরাইদেই রয়েছে জমিদার কালীনারায়ণ গুপ্তসহ তার স্বজনদের সমাধি। এলাকার গর্ব এসব মানুষের সমাধি সংস্কারের দাবি গাজীপুরবাসীর।

 

একাত্তর/আরএ
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর